শিশু-কিশোর সংগঠন অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মহানবী সা. এর জীবনচর্চা সমাজ ও রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক তৈরী করবে

– অধ্যাপক কাজী মিনহাজুল আলম

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী মিনহাজুল আলম বলেছেন, হযরত মোহাম্মদ সা. এর মহান আদর্শের চর্চা আমাদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলবে। এজন্য মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে শিশু কিশোরদের মাঝে ছোট থেকেই এই আদর্শ বুনে দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়।

মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানীর পল্টনস্থ এফপিএবি হলে অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো: নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রারম্ভে ‘পবিত্র কুরআনের শিক্ষা’ বিষয়ে আলোচনা করেন অংকুর উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল।

প্রতিযোগিতায় লিখিত ও মৌখিক কুইজ প্রতিযোগিতা ইভেন্টের বয়স ভিত্তিক ক ও খ গ্রুপে ২০ জন ও নাতে রাসূল সা. প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা অধ্যাপক আবদুল জলিল, ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খান, উপদেষ্টা কাজী আরিফুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম, কে এম আফতাব উদ্দিন, ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

অংকুর পরিচালনা পরিষদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ পরিচালক এবিএম শহীদুল ইসলাম, মাওলানা আবু সালেহ, অর্থ সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমদ আইমান আন্দালিব, প্রশিক্ষণ সম্পাদক সাদমান মুজতবা রাফিদ, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম সামী, সদস্য রাফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার জাহিন, মাহমুদ আহমদী নেজাদ সহ অন্যান্যরা।

See less