জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর এর রামাদ্বান সেশন-২০২৬ অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি দুপুর ২ টা হতে ইফতার পর্যন্ত রাজধানী পল্টনের একটি মিলনায়তনে অংকুরের শিক্ষামূলক অনুষ্ঠান ‘রামাদ্বান সেশন’ সম্পন্ন হয়েছে। অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের প্রধান উপদেষ্টা ডাঃ আবদুল্লাহ খান।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডাঃ আবদুল্লাহ খান


অনুষ্ঠানের শুরুতে কোরানের শিক্ষা থেকে আলোচনা রাখেন মাওলানা সেলিম হোসাইন আজাদী। সেল্ফ এক্সপ্রেশন পর্ব পরিচালনা করেন অধ্যাপক ড. Anisur Rahman Shiplu। এই পর্বে শিশু কিশোররা কুরআন তেলাওয়াত, বক্তব্য, ইসলামি সংগীত পরিবেশনের মাধ্যমে নিজেদের দক্ষতার জানান দেয়।

’কোরআন থেকে শিক্ষা’ বিষয়ে আলোচনা করছেন মাওলানা সেলিম হোসাইন আজাদী

বিশিষ্ট ছড়াকার, গীতিকার কবি শামসুল করিম খোকন বাচ্চাদের মজার মজার সব ছড়া কবিতা আবৃত্তি করে শুনান। রামাদ্বান সেশনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিলো রামাদান কুইজ। এই পর্বটি পরিচালনা করেন ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির প্রসিডেন্ট Sadman Mujtaba Rafid।

কুইজ ও অন্যান্য ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

সেশনে অংশ নেয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী এটর্নি জেনারেল ও অংকুর উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী Adv Mizanur Rahman, ডেইলি নিউ এইজ পত্রিকার সিনিয়র সাংবাদিক আবু ইসমাইল মোহাম্মদ দানিয়েল।

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন অংকুর উপদেষ্টা ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এড. রেজাউল করিম।

অংকুর পরিচালনা পরিষদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন এবিএম ‍শহিদুল ইসলাম , আহমদ আইমান আন্দালিব, এড.এনায়েত রাব্বী একরাম, রাফকাতুল রাকিব, মুশফিকুর রহমান, ওয়াফি আবরার, তানজিল ফাইয়াজ, হুসাইন তায়্যিবুল আনাস, মাহির উদ্দিন মিসবাহ সহ অন্যান্যরা।

পুরস্কার হাতে অতিথিদের সাথে শিক্ষার্থীদের ফটোসেশন

অংকুর উপদেষ্টা ও মাসিক ফুলের হাসি পত্রিকার প্রধান সম্পাদক আবদুল হাফিজ খসরুর দোয়া ও মুনাজাত শেষে ইফতার গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ইফতার গ্রহন